Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নবগ্রাম রোডে যুবককে কুপিয়ে জখম 
Sunday May 31, 2026 , 9:19 pm
Print this E-mail this

মামলা দায়েরের প্রস্তুতি, পুলিশ ঘটনাটির তদন্ত করছে

বরিশাল নবগ্রাম রোডে যুবককে কুপিয়ে জখম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায় পূর্ব বিরোধের জেরে দ্বীন ইসলাম খান ওরফে মুন্না (যুবক) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার (মে ৩১) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর নবগ্রাম রোডের নলিদাস পোল এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুন্না নগরীর নবগ্রাম রোড এলাকার বাসিন্দা লিটন খানের ছেলে। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ রেফার করেন। আহতের বাবা লিটন খান জানান, তাদের নির্মাণাধীন ঘরের জন্য আনা বালু সুপারি গাছের নিচে রাখাকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে প্রতিবেশীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসা হলেও রবিবার সকালে তার ছেলে মুন্না কাজের উদ্দেশ্যে নলিদাস পোল এলাকায় গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তার ওপর হামলা চালায়।তার অভিযোগ, একই এলাকার মিলন খান, কালাম খান, রানা খান, হিমেল হাওলাদার ও নার্গিস বেগমসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে মুন্নার ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে এবং তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়। আহতের মা কুলসুম বেগম বলেন, এ ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জানান, আহতের মা থানায় এসেছেন এবং ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।




Archives

Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির
Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান