Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির 
Wednesday September 23, 2026 , 11:19 am
Print this E-mail this

‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ মিছিলে

বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির। নগরীতে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে অসুস্থ হয়ে যুবদলের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন আহমেদ বাবলু। মৃত জি এম মনির ওরফে মনির হোসেন (৫৫) নগরীর ভাটিখানা জোর মসজিদ এলাকার বাসিন্দা। তিনি বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন বলেন, জিএম মনির দলের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচিতেও নিয়মিত অংশ নিতেন। মঙ্গলবারও তিনি দক্ষিণ জেলা যুবদলের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। মঙ্গলবার রাত ৮টায় জানাজা শেষে তাঁকে দাফন করার কথা রয়েছে।




Archives

Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির
Image
বিক্রয় বৃদ্ধি থেকে গ্রাহকসেবা-বরিশালে এমইপি গ্রুপের দিনব্যাপী সম্মেলন
Image
বরিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা
Image
মৌখিক নোটিশে চাকরিচ্যুত বরিশাল জেলা প্রশাসক অফিসের ৬৫ মাস্টার রোল কর্মচারী