Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের 
Saturday September 19, 2026 , 6:37 pm
Print this E-mail this

একসময় গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিকরা রাজনৈতিক নেতাদেরও নির্দেশনা দিতেন : মজিবর রহমান সরোয়ার

সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি বলেছেন, ‘একসময় গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিকরা রাজনৈতিক নেতাদেরও নির্দেশনা দিতেন। কিন্তু সেই গণমাধ্যমগুলোতেও অনেক ত্রুটি লক্ষ্য করা গেছে। এসব ত্রুটি দূর করা প্রয়োজন। পুলক চ্যাটার্জীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা শ্বেতপত্র চাই।’ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রয়াত পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ছিলেন। সংসদ সদস্য সরোয়ার বলেন, ‘আপনারা কেন সমকালের বিরুদ্ধে অবস্থান নিলেন না, কোনো প্রতিবাদ করলেন না? সমকালের কাছে জানতে চাননি কেন পুলক আত্মহত্যা করলেন। ঢাকায় মানববন্ধন করে প্রতিবাদ জানাবেন, আমরাও আপনাদের সঙ্গে আছি।’ বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিসিসি প্রশাসক বিলকিস শিরীন বলেন, ‘পুলক চ্যাটার্জির মৃত্যু একটি প্রতিবাদ। পুলক নিজেকে শেষ করার আগে পাঁচটি চিঠি লিখেছেন। তাঁর মৃত্যুর পর বরিশাল থেকে সাংবাদিকদের একটি বড় ধাক্কা দেওয়া দরকার ছিল। কেন তাঁকে সমকাল থেকে সরিয়ে দেওয়া হলো, কেন পুলক নিজেকে শেষ করলেন-এসব প্রশ্নের উত্তর প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘পুলকের মৃত্যুর পর বরিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার ছিল। এই মৃত্যুর ঘটনা সবার মধ্যে একটি ধাক্কা সৃষ্টি করেছে। ঢাকা থেকে কোনো পত্রিকা কর্তৃপক্ষ অন্যায়ভাবে কোনো সিদ্ধান্ত নিলে বরিশাল প্রেসক্লাব কার্যকর পদক্ষেপ নিলে ভবিষ্যতে কোনো পত্রিকা কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবে না।’ স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন-বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, কাজী মেহেরুন্নেছা বেগম, সিনিয়র সাংবাদিক অরূপ তালুকদার, নুরুল আলম ফরিদ, নাসিমুল আলম, আকতার ফারুক শাহিন, কাজী আল মামুন, কাজী মিরাজ মাহমুদ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাংবাদিক কমল সেনগুপ্ত, গিয়াস উদ্দিন সুমন, সুমন চৌধুরী, এম জহির, সুখেন্দু এদবর, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন প্রমুখ।




Archives

Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
Image
রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক