Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২১, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি 
Saturday September 19, 2026 , 10:11 pm
Print this E-mail this

জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা এবং মালামাল উদ্ধারে অভিযান

বরিশালে প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মুলাদীতে এক প্রবাসীর বাড়ির জানালার গ্রিল কেটে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মালামাল লুট করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী মো. রেজিন হোসেন গত ৯ আগস্ট দেশে ফেরেন। শুক্রবার রাতে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে জানালার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ডাকাতরা রেজিন হোসেন ও তার ছোট ভাই রাজিবের গলায় অস্ত্র ধরে হত্যার হুমকি দিয়ে তাদের জিম্মি করে। পরে রেজিন, তার স্ত্রী সুমি বেগম, ছোট ভাই রাজিবসহ পরিবারের সদস্যদের গামছা ও ওড়না দিয়ে হাত-পা বেঁধে রাখা হয়। ডাকাতরা চাবি নিয়ে আলমারি ও শোকেস খুলে চার ভরির বেশি স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি স্মার্টফোন নিয়ে যায়। এ ঘটনায় রেজিন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন। মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা