Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু 
Wednesday September 23, 2026 , 11:47 am
Print this E-mail this

গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি প্রশাসক

গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সভাপতি গোলাম কিবরিয়া সিকদার ইন্তেকাল করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর কাজীর গোরস্থান এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এক শোকবার্তায় তিনি মরহুম গোলাম কিবরিয়া সিকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় বিসিসি প্রশাসক মহান আল্লাহ্’র কাছে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দানের জন্য দোয়া করেন।




Archives

Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির
Image
বিক্রয় বৃদ্ধি থেকে গ্রাহকসেবা-বরিশালে এমইপি গ্রুপের দিনব্যাপী সম্মেলন
Image
বরিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা
Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু