Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২১, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ 
Monday September 21, 2026 , 11:37 am
Print this E-mail this

মানবিক উদ্যোগে মিলল চিকিৎসা-সহায়তা, পরিবারের সদস্যদের দোয়া কামনা

দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেড় বছরের ছোট্ট নন্দিতা। জন্মগত হৃদরোগে আক্রান্ত এই শিশুটির চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে তার দিনমজুর বাবা-মা। অসুস্থ মেয়েকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন তারা। কিন্তু অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও চিকিৎসা-সহায়ক সামগ্রী জোগাড় করাও হয়ে উঠছিল কঠিন। এমন পরিস্থিতিতে নন্দিতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বরিশালের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ। গত বুধবার গণশুনানিতে মায়ের সঙ্গে নন্দিতাও এসেছিল সহযোগিতার আশায়। সমাজসেবা অধিদপ্তর থেকে এককালীন অনুদানের জন্য কীভাবে আবেদন করতে হয়, তা জানা ছিল না শিশুটির মায়ের। বিষয়টি জানতে পেরে সাজ্জাদ পারভেজ তাকে নিজ কার্যালয়ে এনে প্রয়োজনীয় অনলাইন ফরম পূরণে সহযোগিতা করেন। এর কয়েকদিন পর প্রচণ্ড জ্বর নিয়ে নন্দিতাকে আবারও নিয়ে আসেন তার মা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুটির জন্য একটি নেবুলাইজার মেশিন প্রয়োজন হলেও দিনমজুর বাবার পক্ষে তা কেনা সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে সাজ্জাদ পারভেজ বরিশাল জেনারেল হাসপাতাল সমাজসেবা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তার উদ্যোগে আজ জেনারেল হাসপাতাল সমাজসেবার পক্ষ থেকে নন্দিতার পরিবারের হাতে একটি নেবুলাইজার মেশিন ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়েছে। শুধু চিকিৎসা-সহায়তাই নয়, নন্দিতার পরিবারের পাশে দাঁড়াতে খাদ্যসহায়তারও উদ্যোগ নেওয়া হয়েছে। সাজ্জাদ পারভেজের সঙ্গে যুক্ত ‘৮৪ ইভেন্ট’ গ্রুপের পক্ষ থেকে অসহায় পরিবারটির জন্য খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সাজ্জাদ পারভেজ একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধুদের নিয়ে গড়ে তোলা ‘৮৪ ইভেন্ট’ একটি অলাভজনক ও সেবামূলক সংগঠন হিসেবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ২০২৩ সালের নভেম্বরে মাত্র ৩২ জন সদস্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। নন্দিতার মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে সংগঠনটির মানবিক কার্যক্রমও এগিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ছোট্ট নন্দিতার পরিবারের একটাই প্রত্যাশা—সন্তানটি যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা