Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা 
Sunday September 20, 2026 , 12:27 pm
Print this E-mail this

প্রধান অতিথি ছিলেন মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মোহম্মদ ছালেহ

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা


মুক্তখবর খেলাধুলা ডেস্ক : বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টে পুরুষ দলে কোতয়ালী থানা দল চ্যাম্পিয়ন ও কাউনিয়া থানা দল রানার আপ হবার গৌরব অর্জন করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিএমপি’র পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ টুর্নামেন্টে মহিলা গ্রুপের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কাউনিয়া থানা দল কোতয়ালী থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। কাউনিয়া মহিলা দলের ঝর্ণা শ্রেষ্ঠ খেলোয়াড়ের মর্যাদা লাভ করে। পরে পুরুষ দলের খেলায় কোতয়ালী দল ৬৫-২৪ পয়েন্টে কাউনিয়া থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। বিজয়ী দলের ইমরান শ্রেষ্ঠ খেলোয়াড়ের ট্রফি লাভ করে। মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মোহম্মদ ছালেহ প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দল ও খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি