Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৪০০০ পিচ ইয়াবাসহ আপন দুই ভাই আটক 
Sunday September 20, 2026 , 3:39 pm
Print this E-mail this

থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, আদালতে প্রেরণ

বরিশালে ৪০০০ পিচ ইয়াবাসহ আপন দুই ভাই আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী বাসস্ট্যান্ডসংলগ্ন বন্দর সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন—মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে মো. পারভেজ হোসেন তুহিন (৩১) ও তার ছোট ভাই তামিম হোসেন (২৮)। ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি মোহাম্মদ শামুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম, এসআই আল হেলাল, এসআই হানিফ মোল্লা, এএসআই রফিকুল ইসলামসহ একটি দল অভিযান চালায়। এ সময় দুই ভাইকে ইয়াবা পাচারের অভিযোগে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে সর্বমোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি সূত্র আরও জানায়, আটক পারভেজ হোসেন তুহিনের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। গৌরনদী মডেল থানা পুলিশের ওসি মো. তারিক হাসান রাসেল  জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় দুই ভাইকে আসামি করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হবে।




Archives

Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির
Image
বরিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা
Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ