Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিদ্যুৎ খাতের সহযোগিতায় বাংলাদেশ-নেপাল সমঝোতা স্মারক সই 
Friday August 10, 2018 , 6:57 pm
Print this E-mail this

এই সমঝোতা বিনিয়োগ ও বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের উন্নয়নসহ বিদ্যুৎ খাতে উভয়পক্ষে সহযোগিতা করবে

বিদ্যুৎ খাতের সহযোগিতায় বাংলাদেশ-নেপাল সমঝোতা স্মারক সই


নেপালের জল বিদ্যুতের সম্ভাবনাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। শুক্রবার (১০ আগস্ট) নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে বাংলাদেশ এবং নেপালের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং নেপালের পক্ষে সেদেশের জ্বালানি, পানিসম্পদ ও সেচ বিষয়ক মন্ত্রী বর্ষমন পণ অনন্ত স্বাক্ষর করেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও অগ্রগতির জন্য বিদ্যুতের চাহিদা মেটাতে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। এ সমঝোতার মূল লক্ষ্য বিনিয়োগ ও বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের উন্নয়নসহ বিদ্যুৎ খাতে উভয়পক্ষে সহযোগিতা করবে। এমওইউ সই অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, ‘২০৪০ সাল নাগাদ বাংলাদেশ ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ৯০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে। ভারত থেকে ইতোমধ্যে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে এবং আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করা হয়েছে। নেপালে জলবিদ্যুৎ উৎপাদনের প্রচুর সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আঞ্চলিক সহযোগিতার আওতায় নেপাল থেকে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করতে চায়। এতে উভয় দেশ উপকৃত হবে ।’ তিনি বলেন, ‘এই চুক্তি বিদ্যুৎ খাতের জন্য একটি প্লাটফর্ম বা কাঠামো তৈরি করবে, যা বিদ্যুৎ বিনিময়, বিদ্যুৎ বাণিজ্য, গ্রিড সংযোগ, জলবিদ্যুৎ উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সহযোগিতা বৃদ্ধি করবে। সহযোগিতাটি উভয় দেশকে লাভবান করবে এবং বিদ্যুৎ খাত সম্পর্কে উভয় দেশের জনগণ ও বেসরকারি সংস্থাকে উৎসাহিত করবে।’ এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে নেপাল থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানি, যৌথ বিনিয়োগে নেপালে জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন ও বাংলাদেশে বিদ্যুৎ আমদানি, নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সোলার হোম সিস্টেম প্রসারে নেপালকে বাংলাদেশের সহযোগিতা, নেপালের আপার কারনালি জলবিদ্যুৎ  প্রকল্প হতে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘জলবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ নেপালে বিনিয়োগ করতে ইচ্ছুক। এ বিনিয়োগে উভয় দেশ উপকৃত হবে।’ আগামী ৬ থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮’ এ নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচ বিষয়ক মন্ত্রীসহ একটি প্রতিনিধিদলকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান প্রতিমন্ত্রী। নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচ বিষয়ক মন্ত্রী বর্ষমন পণ অনন্ত বলেছেন, ‘বিদ্যুৎ খাতের উন্নয়নে  বাংলাদেশকে মডেল হিসেবে নিয়েছে নেপাল। বাংলাদেশের প্রযুক্তিগত অভিজ্ঞতা নেপালের প্রয়োজন।’ বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জয়েন্ট ভেঞ্চার, সোলার হোম সিস্টেম, নেট মিটারিং, এলপিজি, এলএনজি ইত্যাদি বিষয়ে ব্যাখ্যা করে বলেন, ‘নেপালে বাংলাদেশের ব্যবসায়ীরা এলপিজি কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।’ এ সময় অন্যান্যের মধ্যে নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচ বিষয়ক সচিব অনুপ কুমার উপাধ্যায়, নেপালের বিদ্যুৎ উন্নয়ন বিভাগের মহাপরিচালক নবিন রাজ সিং ও নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিসিং এবং নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফী বিনতে শামস, বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ফায়েজুল আমীন ও আইপিপি সেলের পরিচালক মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

সূত্র :  বাংলা ট্রিবিউন




Archives

Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির
Image
বিক্রয় বৃদ্ধি থেকে গ্রাহকসেবা-বরিশালে এমইপি গ্রুপের দিনব্যাপী সম্মেলন
Image
বরিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা
Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু