Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » বরিশাল-বিভাগ » মুলাদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 
Thursday July 20, 2017 , 9:15 pm
Print this E-mail this

মুলাদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মুলাদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে নিখোঁজ হওয়া যুবক মোশারেফ হোসেনের (৩৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার ঘুলিঘাটা এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোশারেফ উপজেলার বাটামারা ইউনিয়নের আলগি গ্রামের মৃত লোভান তালুকদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মোশারেফ। এরপর বিভিন্ন এলাকায় তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার রাতে মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পরে পরিবারের সদস্যরা সেটিকে শনাক্ত করে। মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বিষয়টি জানান। তিনি জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহের সুরতহাল শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




Archives

Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু : সিটি প্রশাসকের শোক
Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ৪০০০ পিচ ইয়াবাসহ আপন দুই ভাই আটক