Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’! 
Monday March 2, 2026 , 6:19 pm
Print this E-mail this

শিক্ষার্থীদের হয়রানির কোনো সুযোগ নেই : পরীক্ষা নিয়ন্ত্রক, বরিশাল শিক্ষা বোর্ড

বরিশালে রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের অসাবধানতায় বদলে গেছে ৩৮ হাজার শিক্ষার্থীর ‘জেন্ডার’। এসব পুরুষ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে লেখা হয়েছে ‘ফিমেল’। ত্রুটিপূর্ণ সেই রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়েছে কলেজগুলোতে। এইচএসসি পরীক্ষা শুরুর আগে ভুল জেন্ডারে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। যেখানে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা সেখানে ভুল সংশোধন করতে কলেজ এবং শিক্ষা বোর্ডে ছুটতে হচ্ছে তাদের। বোর্ড কর্তৃপক্ষ জানায়, কম্পিউটার অপারেটরের অসাবধানতায় ঘটেছে এমন ভুল। যা নিজ খরচেই সংশোধন করে দিচ্ছে বোর্ড কর্তৃপক্ষ। আর যাদের কারণে এমন ত্রুটি হয়েছে তাদেরকে শোকজ করা হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী জুন মাসের মধ্যে। এবার বিভাগের ৬টি জেলা থেকে বরিশাল বোর্ডের অধীনে ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। মূলত কলেজে প্রথম বর্ষে ভর্তির ৬ মাস পরে কলেজ কর্তৃপক্ষ তাদের রেজিস্ট্রেশন করে থাকে। এদিকে এইচএসসি পরীক্ষা শুরুর অন্তত একমাস আগে প্রিন্ট দেওয়া হয় রেজিস্ট্রেশন। সেই অনুযায়ী গত দুদিন আগে ঢাকা শিক্ষা বোর্ড থেকে ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করেছে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এরই মধ্যে ৪টি জেলার কলেজগুলোতে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়। ঝালকাঠিসহ দুটি জেলার রেজিস্ট্রেশন কার্ড বিতরণকালে ধরা পড়ে পরীক্ষার্থীদের ‘জেন্ডার ত্রুটি’। যেখানে মোট পরীক্ষার্থীর ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীকে মহিলা বা ফিমেল পরীক্ষার্থী বানিয়ে দেওয়া হয়েছে। ভুল ধরা পড়ার পর শিক্ষার্থীরা ছুটছেন কলেজে আর কলেজ কর্তৃপক্ষ ছুটছেন বোর্ড কর্মকর্তাদের কাছে। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহিদুল ইসলাম বলেন, কম্পিউটার প্রোগ্রাম সেটিংসের কারণে এতো বড় ভুলটা হয়েছে। কম্পিউটার অপারেটরের অসাবধানতার কারণে এমনটা হয়েছে। এজন্য তাকে শোকজ করা হয়েছে। তিনি আরও বলেন, পরীক্ষার আগেই ভুলটা ধরা পড়ায় এখন সমাধান করা সহজ হয়েছে। আমরা সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশনের ভুল সংশোধন করে দিচ্ছি। এখানে শিক্ষার্থীদের হয়রানির কোনো সুযোগ নেই। কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলেই সমাধান হচ্ছে। তিনি আরও বলেন, গত রোববার থেকে এরই মধ্যে অনেকগুলো রেজিস্ট্রেশন সংশোধন করে দেওয়া হয়েছে। তবে এটা বড় কোনো বিষয় নয়।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু