Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে যুবলীগের আহবায়ক অলোক গ্রেপ্তার 
Thursday August 13, 2026 , 5:39 pm
Print this E-mail this

বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার, আদালতে পাঠানো হয়েছে

পিরোজপুরের কাউখালীতে যুবলীগের আহবায়ক অলোক গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ উপজেলা শাখার আহবায়ক ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার মদন মোহন জিউর আখড়াবাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ২০২৪ সালের অক্টোবর মাসে কাউখালী থানায় দায়ের করা হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, অলোক কর্মকারকে বুধবার বিকেলে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।




Archives

Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু : সিটি প্রশাসকের শোক
Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ৪০০০ পিচ ইয়াবাসহ আপন দুই ভাই আটক