Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আলোচিত কলেজ ছাত্রী সানজিদা হত্যা : র‍্যাবের জালে ‘হিমু’ 
Thursday May 7, 2026 , 3:29 pm
Print this E-mail this

বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা

বরিশালে আলোচিত কলেজ ছাত্রী সানজিদা হত্যা : র‍্যাবের জালে ‘হিমু’


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে আলোচিত কলেজছাত্রী সানজিদা কবির অনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো: মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৮। প্রেমের সম্পর্কের সূত্র ধরে বাসায় ডেকে নিয়ে তরুণীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল জেলার উজিরপুর থানাধীন ইসলাদী টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হিমু ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। র‍্যাব জানায়, নিহত সানজিদা কবির অনিতা (২১)-এর সঙ্গে হিমুর প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল সকালে অনিতা বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, অনিতা অভিযুক্ত হিমুর বাসায় মৃত অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নগরীর বগুড়া রোড এলাকার রাফী মঞ্জিলের ৬ষ্ঠ তলার একটি কক্ষ থেকে অনিতার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। র‍্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত হিমু আত্মগোপনে চলে যায় এবং বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে র‍্যাব-৮’র একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে র‍্যাব-৮, বরিশালের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, পিপিএম-সেবা বলেন, “চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মূল অভিযুক্তকে আইনের আওতায় আনতে র‍্যাব নিরলসভাবে কাজ করেছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।”




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা