Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার 
Saturday September 19, 2026 , 3:19 pm
Print this E-mail this

পরিবারের পাশে থাকার আশ্বাস, যেকোনো প্রয়োজনে সহযোগিতার প্রতিশ্রুতি

প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সদ্য প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তার বাসভবনে গেছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর বরিশাল কলেজের পেছনে শ্রীনাথ চ্যাটার্জি লেনে পুলক চ্যাটার্জির বাসভবনে যান তিনি। এ সময় তিনি প্রয়াত সাংবাদিকের স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও একমাত্র কন্যা প্রকৃতি চ্যাটার্জির সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। সাক্ষাৎকালে মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি পুলক চ্যাটার্জির কর্মময় সাংবাদিকতা জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, পুলক চ্যাটার্জি সাংবাদিকতা অঙ্গনে তাঁর কর্ম ও পেশাদারিত্বের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যু বরিশালের সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় ক্ষতি তৈরি করেছে। এ সময় জিয়াউদ্দিন সিকদার জিয়া শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম