Current Bangladesh Time
শনিবার এপ্রিল ১৮, ২০২৬ ৮:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডিসির নির্দেশে বন্ধ বৈশাখী মেলা 
Tuesday April 14, 2026 , 11:07 pm
Print this E-mail this

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী স্কুল মাঠে মেলা নিষিদ্ধ

বরিশালে ডিসির নির্দেশে বন্ধ বৈশাখী মেলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বিএম স্কুল মাঠে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে তিন দিনব্যাপী বৈশাখী মেলা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল সোমবার সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের নির্দেশে মেলার মাঠের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ৪৩ বছর ধরে এক থেকে তিন বৈশাখ এ মেলার আয়োজন করে উদীচী। এবারও সব আয়োজন শেষ করার পর হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। উদীচীর সভাপতি বিশ্বনাথ দাস মুন্সি বলেন, সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই স্কুল কমিটির পক্ষ থেকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ‘সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী স্কুল মাঠে মেলা করা যাবে না। এর আগে কিভাবে করেছে, তা আমার জানা নেই।’




Archives
Image
বরিশালে ঘন ঘন লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন
Image
গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয় : বরিশালে স্পিকার
Image
বরিশালের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে বিসিসি ও ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’র সাথে আলোচনা সভা
Image
বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের ফরিদপুর বর্জ্য শোধনাগার প‌রিদর্শন
Image
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে নববর্ষ বরণ ও ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্বোধন