Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, পাম্প আংশিক ভস্মীভূত 
Sunday April 5, 2026 , 7:27 pm
Print this E-mail this

পেট্রোল আনলোড করার সময় পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয়েছে

বরিশালে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, পাম্প আংশিক ভস্মীভূত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার গৌরনদী সদরে সেন্ট পিটার ফিলিং ষ্টেশনে (এপ্রিল ৫) বিকেলে অগ্নিকাণ্ডে একটি পাম্পটি আংশিক ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানায়, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে গৌরনদী উপজেলা সদরে সেন্ট পিটার ফিলিং ষ্টেশনে আগুনের লেলিহান শিখা দেখে ডাক চিৎকার শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান,  বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনা প্রেট্রোলিয়াম লিমিটেডের একটি লরি পেট্রোল নিয়ে সেন্ট পিটার ফিলিং ষ্টেশনে আসেন। এ সময় লরি থেকে পেট্রোল খালাস করার সময় উপরের অংশে আকস্মীক আগুন ধরে যায়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পরে পাম্পের সামনের অংশ ও পাম্পে তেলের জন্য অপেক্ষমান একটি মাহ্রেন্দ্রা ও দুটি মোটরসাইকেল ভস্মিভূত হয়। তেলের লরির চালক মোঃ আলমগীর হোসেন জীবনের ঝুঁকি নিয়ে গাড়িটি চালিয়ে পাম্পের বাইরে সড়কের উপর নিয়ে রাখে। এ সময় গাড়িটিতে সম্পূর্ণভাবে আগুন ধরে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মিরা তিনটি ইউনিট নিয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ফায়ার সার্ভিস ষ্টেশনে ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, পেট্রোল আনলোড করার সময় পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্তের পরে পুরোপুরি কারণ জানতে পারবো।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা