Current Bangladesh Time
সোমবার জুন ১, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন 
Sunday April 5, 2026 , 3:07 pm
Print this E-mail this

স্বাস্থ্য বিভাগ ও বিসিসি’র বাস্তবায়নে এবং WHO’র কারিগরি সহযোগিতায়

বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকায় নাজিম মৃধার বাড়ির সংলগ্ন টিকা কেন্দ্রে রবিবার (এপ্রিল ৫) সকাল সাড়ে দশটার দিকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে অভিভাবকদের হাম ও রুবেলা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল জেলা ও বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, দেশের অন্যান্য অঞ্চলের মতো বরিশালেও শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ঝুঁকিপূর্ণ এলাকায় শিশুদের সংক্রামক রোগ থেকে রক্ষা করতে এই জরুরি কর্মসূচি একযোগে জেলা ও নগরী পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। বিএনপির চেয়ারপার্সনের স্বাস্থ্য উপদেষ্টা ড. এসএম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ টিকার মজুদ রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রথমে টিকা প্রদান করা হচ্ছে এবং ধাপে ধাপে সারাদেশে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বরিশালের কিছু এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক দ্রুততম সময়ে জরুরি ভিত্তিতে এই টিকাদান কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে। বরিশাল সিটি কর্পোরেশনের চিকিৎসক ডা. ফয়সাল বলেন, হামের প্রাদুর্ভাব রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং নগরজুড়ে স্বাস্থ্য টিম সক্রিয়ভাবে কাজ করছে। প্রকল্প ব্যবস্থাপক ডা. মুনমুন জাহান সুমি জানিয়েছেন, শিশুদের মধ্যে হাম-রুবেলা প্রতিরোধে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত বয়সের সব শিশুকে পর্যায়ক্রমে টিকার আওতায় আনা হবে। বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, বরিশাল বিভাগের চারটি উপজেলায় এই টিকাদান কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ৪ এপ্রিল পর্যন্ত বিভাগে হামে চারজনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক হামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় হাসপাতাল ভর্তি হয়েছে ৪৮৫ জন রোগী। তাদের মধ্যে ২৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ৬১২ জন। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সের সকল শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করা হবে। নগরীর ১৫টি স্থায়ী কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্য বিভাগ ও বরিশাল সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এবং World Health Organisation-এর কারিগরি সহযোগিতায় বিশেষ টিকাদান কার্যক্রম সম্পন্ন হচ্ছে। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। কোনো সন্দেহজনক রোগী শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ইপিআই টিমের সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।




Archives

Image
বরিশাল নবগ্রাম রোডে যুবককে কুপিয়ে জখম
Image
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম : সরোয়ার
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
Image
বরিশালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
Image
বরিশালের ভাটারখালে প্রকাশ্যে জুয়ার আসরে অভিযান, আটক ৬