Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, রোগীরা আতঙ্কিত 
Tuesday March 17, 2026 , 11:07 pm
Print this E-mail this

সিগারেটের আগুন থেকে এই ঘটনার সূত্রপাত : ফায়ার সার্ভিস

বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, রোগীরা আতঙ্কিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (মার্চ ১৭) রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের চতুর্থ তলায় পুরোনো চিকিৎসাসামগ্রীর একটি গুদামে এই আগুন লাগে। জ্বলন্ত সিগারেটের আগুন থেকে এই ঘটনার সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। এদিকে হাসপাতালে আগুন লাগার পর রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দিকবিদিক ছুটতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ মেডিসিন ভবনের চতুর্থ তলায় ধোঁয়া ও আগুন দেখতে পান তারা। প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার উপক্রম হলে রোগীদের নিয়ে স্বজনরা হাসপাতালের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মানিকুজ্জামান বলেন, কিছু সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বলন্ত সিগারেট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। কিছু পুরাতন চিকিৎসা সামগ্রী পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।




Archives

Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির
Image
বিক্রয় বৃদ্ধি থেকে গ্রাহকসেবা-বরিশালে এমইপি গ্রুপের দিনব্যাপী সম্মেলন
Image
বরিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা
Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু