Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ১০, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা 
Monday November 9, 2026 , 3:31 pm
Print this E-mail this

অভিযোগটি আমলে নিয়ে পুরো ঘটনা তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা


আফরোজা খানম নাসরিন

মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে নালিশি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাসরিনের দুই সহযোগী বিএনপি কর্মী আহমেদ কবির ও বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আশিক হাওলাদারকেও আসামি করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। গত ৩ নভেম্বর মামলাটি দায়ের করেন নাসরিনের একসময়ের রাজনৈতিক কর্মী ও বরিশাল মহানগরের ২২ নম্বর ওয়ার্ড মহিলাদলের সাধারণ সম্পাদক মাকছুদা আক্তার। মামলার অভিযোগে বলা হয়, গত ২২ অক্টোবর বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশিক হাওলাদার মাকছুদা আক্তারকে চরিত্রহীন আখ্যা দিয়ে দুই পুরুষের সঙ্গে তার ছবি সংযুক্ত করে লিফলেট তৈরি ও বিতরণ করেন। পাশাপাশি আশিক হাওলাদার, আফরোজা খানম নাসরিন ও আহমেদ কবির তাদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে এসব প্রচার করেন। এতে সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন মাকছুদা আক্তার। আদালত সূত্রে জানা গেছে, সাইবার ট্রাইব্যুনালের বিচারক শরমিন জাহান অভিযোগটি আমলে নিয়ে পুরো ঘটনা তদন্ত করে পিবিআইয়ের পুলিশ সুপারকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়ে বিএনপি নেত্রী নাসরিনের দাবি, তাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। সব জায়গায় ব্যর্থ হয়ে একটি পক্ষ এখন আইনি প্রক্রিয়ায় তাকে হয়রানির চেষ্টা করছে। তবে এসব ঘটনায় তিনি মোটেই বিচলিত নন বলে জানান।




Archives

Image
বরিশালে বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা
Image
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম কান্ড
Image
বরিশাল শেবাচিম হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগের ছবি ভাইরাল!
Image
হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
Image
বরিশালে নারীর গোপন ভিডিও ধারণ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গণধোলাই