Current Bangladesh Time
সোমবার নভেম্বর ৯, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব নির্বাচনের কমিশন গঠন 
Sunday November 8, 2026 , 7:49 pm
Print this E-mail this

প্রধান কমিশনার মিরন, দেবাশীষ-নাসিমুল নির্বাচন কমিশনার

ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব নির্বাচনের কমিশন গঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব কার্যকরী সংসদ দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৭-২৮ আগামী ডিসেম্বর মাসে। এ লক্ষ্যে গঠন করা হয়েছে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন। এর মধ্যে নিউজ টোয়েন্টিফোরের বরিশাল ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরনকে প্রধান নির্বাচন কমিশনার এবং দৈনিক বরিশাল প্রতিদিনের সিনিয়র সাংবাদিক দেবাশীষ চক্রবর্তী ও দৈনিক মতবাদের সিনিয়র রিপোর্টার নাসিমুল হককে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে। শনিবার রাতে বরিশাল প্রেসক্লাব কার্যকরী সংসদের সভায় সর্বসম্মতিক্রমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু। সভা পরিচালনা করেন-সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। এসময় কার্যকরী সংসদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ১০ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির পর নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা হবে।




Archives

Image
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম কান্ড
Image
হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
Image
বরিশালে নারীর গোপন ভিডিও ধারণ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গণধোলাই
Image
বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
Image
ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব নির্বাচনের কমিশন গঠন