Current Bangladesh Time
সোমবার নভেম্বর ৯, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা 
Sunday November 8, 2026 , 9:17 pm
Print this E-mail this

ওসিসহ আহত কয়েকজন, আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলা চালিয়ে একজন গ্রেপ্তার ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্য। তবে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, সিরাজ মোল্লার তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশের কাছ থেকে জোরপূর্বক সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান তারা। এ সময় পুলিশের পিকআপ ভ্যানে ভাঙচুর চালানো হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আকস্মিক এ হামলায় পুলিশ সদস্যরা পরিস্থিতির মুখে পড়েন বলে জানা গেছে। ঘটনার পর দপদপিয়া এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পূণরায় গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা, হামলাকারীদের শনাক্তকরণ কিংবা পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।




Archives

Image
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম কান্ড
Image
হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
Image
বরিশালে নারীর গোপন ভিডিও ধারণ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গণধোলাই
Image
বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
Image
ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব নির্বাচনের কমিশন গঠন