Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ১৩, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব ঘিরে নানা আয়োজন 
Tuesday November 10, 2026 , 6:51 pm
Print this E-mail this

উপস্থিত ছিলেন বিসিসি’র প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব ঘিরে নানা আয়োজন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৩ ও ১৪ নভেম্বর। দুই দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে  মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে শতবর্ষ পূর্তি উৎসবের বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতির তথ্য নিশ্চিত করেন অ্যাসোসিয়েশনের আয়োজক কমিটির সদস্যরা। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, শতবর্ষ পূর্তি উৎসবকে স্মরণীয় করে রাখতে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের শত বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথা স্মরণ করা হবে। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে তৈরি হবে পুনর্মিলনের এক আনন্দঘন পরিবেশ। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন উৎসবকে সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তিনি জানান, অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন-জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। অনুষ্ঠানে বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।




Archives

Image
আলাদিনের আশ্চর্য প্রদীপটি হারিয়ে ফেলেছি : জুয়েল আইচ
Image
বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত
Image
বরিশালে বিসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশালে উত্তরণ’র তিন যুগপূর্তি উৎসব ও পুনর্মিলনীর উদ্বোধন
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণে শিক্ষামন্ত্রীসহ থাকছেন ৬ রাষ্ট্রীয় অতিথি