Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১১, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » লঘুচাপের শঙ্কা, চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস 
Wednesday November 11, 2026 , 1:37 pm
Print this E-mail this

মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

লঘুচাপের শঙ্কা, চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরে আগামী শুক্রবার ফের লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনে সামান্য কমতে পারে। আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ১৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।




Archives

Image
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা, সব উপজেলায় চিঠি
Image
লঘুচাপের শঙ্কা, চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস
Image
বরিশালে বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা
Image
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম কান্ড
Image
বরিশাল শেবাচিম হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগের ছবি ভাইরাল!