Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সময়মতো অফিসে না আসায় বরিশালের দুই চিকিৎসককে শোকজ 
Monday March 9, 2026 , 9:47 pm
Print this E-mail this

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে

সময়মতো অফিসে না আসায় বরিশালের দুই চিকিৎসককে শোকজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সরকার নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগে বরিশাল জেনারেল হাসপাতালের দুই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার (মার্চ ৮) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে তাদের শোকজ করা হয়। নোটিশ পাওয়া দুই চিকিৎসক হলেন-বরিশাল জেনারেল হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা: সালাহ আল দীন বিন নাসির রাসেল ও অর্থোপেডিক সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা: মো: মাহমুদ উল্লাহ মাহিন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়া নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, যা স্বাস্থ্য বিভাগের দৃষ্টিগোচর হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে দু’জনকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা