Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অপারেশন থিয়েটারে শিশুর গালে থাপ্পড় মারলেন ওটি বয় 
Saturday March 7, 2026 , 5:51 pm
Print this E-mail this

অভিযুক্ত অফিস সহায়ক জিএম নাজমুল হাসানকে চাকরি থেকে বরখাস্ত

বরিশালে অপারেশন থিয়েটারে শিশুর গালে থাপ্পড় মারলেন ওটি বয়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে অপারেশন থিয়েটারে ব্যথায় কান্না করায় আট বছরের শিশুকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে ওটি বয়ের বিরুদ্ধে। এতে শিশুর চোখে রক্তজমাট বেঁধেছে। শুক্রবার (মার্চ ৬) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের অর্থোপেডিক অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত অফিস সহায়ক জিএম নাজমুল হাসানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার ঈদ বোনাসসহ বেতন-ভাতা বন্ধের নির্দেশ দিয়েছে হাসপাতাল প্রশাসন।হাসপাতালে চিকিৎসা নিতে এসে নির্মমতার শিকার শিশু মো: লিমন (৮) পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের পুকুরজানা গ্রামের লিটন সিকদারের ছেলে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শী শিশুর চাচা মো: আনছার সিকদার জানান, আমার ভাতিজা স্থানীয় পুকুরজানা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। শুক্রবার খেলা করতে গিয়ে শাবলের আঘাতে তার ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। ওইদিন দুপুর ১টার দিকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তির পর কোনো চিকিৎসা সেবা পাননি তারা। সারা দিনে কোনো চিকিৎসক-নার্সের খবর ছিল না। রাত ৯টার দিকে নার্সরা এসে বলে, লিমনকে ওটিতে নিয়ে যেতে। শিশুর চাচা বলেন, ঘটনার সময় আমি ওটির মধ্যে ছিলাম। নাজমুল হাসান নামের ওই অফিস সহায়ক লিমনের হাত অবশ করতে ইনজেকশন পুশ করতে ছিল। এসময় ব্যথায় চিৎকার এবং নড়াচড়া করলে অফিস সহায়কের হাত থেকে সিরিঞ্জটি পড়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে নাজমুল কষে থাপ্পড় বাসিয়ে দেন লিমনের ডান গালে।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার