Current Bangladesh Time
মঙ্গলবার মে ২৬, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার 
Tuesday June 17, 2025 , 8:37 pm
Print this E-mail this

তিনটি মামলায় শোনএ্যারেস্ট দেখিয়ে জেলহাজতে প্রেরণ

সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল-৫ আসনের সাবেক এমপি ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজকে নতুন তিন মামলায় ফের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার (জুন ১৭) দুপুরে বরিশাল জেলহাজত থেকে আদালতে আনা জেবুন্নেছা আফরোজকে।সে সময় তার নামে দায়ের হওয়া তিনটি মামলায় গ্রেপ্তারের আবেদন করে পুলিশ। আদালত তিনটি মামলায় জেবুন্নেছাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ দুটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছে। মঙ্গলবার তার নামে দায়ের হওয়া আরও তিনটি মামলায় শোনএ্যারেস্ট দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। হত্যার অভিযোগসহ পাঁচ মামলায় গ্রেপ্তার হয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে আছেন জেবুন্নেছা।




Archives
Image
বরিশালে ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের কারবার
Image
রিয়াজ হত্যা মামলার প্রধান আসামি কুয়াকাটা থেকে গ্রেপ্তার
Image
বরিশালে খাবারের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ
Image
রামিসা হত্যাসহ শিশু নির্যাতনের প্রতিবাদে বরিশালে শিশু বন্ধন
Image
‘জাগৃহী খেলাঘর আসর’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা