Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুদকে অভিযোগ জমা দিলেন হাসনাত ও সারজিস 
Wednesday April 9, 2025 , 3:10 pm
Print this E-mail this

অভিযোগগুলো কনফিডেন্সিয়াল এজন্য বলা যাচ্ছে না

দুদকে অভিযোগ জমা দিলেন হাসনাত ও সারজিস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছু অভিযোগ জমা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। বুধবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন তারা। দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কিছু লিখিত অভিযোগ নিয়ে এসেছিলাম। সেগুলো জমা দিয়েছি। অভিযোগগুলো কনফিডেন্সিয়াল এজন্য বলা যাচ্ছে না। দুদকের কার্যক্রম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ নিয়ে এসেছি এগুলো ফলোআপ করবো, ফিডব্যাক জানবো এরপর বলতে পারবো। এসময় সারজিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে এবং অনেক ভালো মানুষকে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। সেই জায়গা থেকে আমরা চাই দুদক দুদকের মত কার্যক্রম করুক।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম