Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ছিনতাই মামলায় ছাত্রদল নেতা কারাগারে 
Tuesday March 25, 2025 , 5:51 pm
Print this E-mail this

বিএনপির নাম ভাঙিয়ে দখল চাদাঁবাজির অভিযোগ

বরিশালে ছিনতাই মামলায় ছাত্রদল নেতা কারাগারে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ছিনতাই মামলায় বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মেহেদি হাসান রুবেলকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। সোমবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক নুরুল আমিন তাকে জেল হাজতে প্রেরণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান। গ্রেপ্তারকৃত মেহেদি হাসান রুবেল বরিশাল নগরীর কাশিপুর এলাকার কলস গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে ও বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি। বেঞ্চ সহকারী আব্দুর রহমান বলেন, গত বছরের ৩০ আগস্ট মামলার বাদী মুবিনুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর করে নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি ও ছিনতাইয়ের অভিযোগ উঠে রুবেলের বিরুদ্ধে। বরিশাল নগরীর কাশিপুরের এ ঘটনায় ওই দিনই বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন ভূক্তভোগী। সেই মামলার প্রধান আসামি রুবেল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাদী মুবিনুল ইসলাম বলেন, গত বছরের ৩০ আগস্ট রুবেলসহ কয়েকজন আমার বাসায় এসে হামলা-ভাঙচুর চালিয়ে স্বর্ণ ও নগদ টাকা চুরি ছিনতাই করে নিয়ে যায়। ৫ আগস্টের পর থেকেই এই রুবেল বিএনপির নাম ভাঙিয়ে দখল চাদাঁবাজি করে যাচ্ছে। মেহেদি এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছে। এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, ব্যক্তি অপরাধের দায় কোনো সংগঠন নিবে না। কেউ অপরাধ করলে সাজা তাকেই ভোগ করতে হবে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা