Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সর্বদলীয় বৈঠকে বিএনপি অংশ নেবে না এমন কথা আমি বলিনি : টুকু 
Thursday January 16, 2025 , 11:31 am
Print this E-mail this

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক

সর্বদলীয় বৈঠকে বিএনপি অংশ নেবে না এমন কথা আমি বলিনি : টুকু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না—এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি বৈঠকে অংশ নেবে না-এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে আমি জানি না। বিএনপি বৈঠকে যোগ দিচ্ছে না এমন কথাও আমি বলি নাই। দলের সিদ্ধান্তের বিষয়ে জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে যাবেন আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকের অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়ে কোথাও কোনো বক্তব্য রাখেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি, দুপুর ১টার মধ্যে ঢাকায় পৌঁছাবেন। জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আজ (বৃহস্পতিবার) সর্বদলীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হবে। যা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং