Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ছাত্রদলের তিনজনকে বহিষ্কার 
Wednesday December 4, 2024 , 7:49 pm
Print this E-mail this

বহিষ্কৃতদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশনা

বরিশালে ছাত্রদলের তিনজনকে বহিষ্কার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দলীয় শৃঙ্খলা ভঙ্গে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।বহিষ্কৃতরা হলেন-বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: জুবায়ের মাহমুদ ও মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ইউসুফ হোসেন। বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু বলেন, ছাত্রদলের তিনজনকে বহিষ্কার করা হয়েছে। তাদের কি কারণে বহিষ্কার করা হয়েছে কেন্দ্র থেকে জানায়নি। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সৈয়দ মাহমুদ হাসান ও জুবায়ের মাহমুদকে সংগঠনের পদ থেকে ও ইউসুফ হোসেনকে প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মঙ্গলবার (ডিসেম্বর ৩) তাদের বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন দেন। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং