Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ৭:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি 
Saturday October 26, 2024 , 8:31 pm
Print this E-mail this

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে জামায়াতে ইসলামী’র একমত পোষণ

রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। দলটি জানিয়েছে, রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে বিএনপির সিদ্ধান্ত কী হবে তা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তীতে জানানো হবে। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও নাগরিক কমিটির ৭ নেতার সঙ্গে বৈঠকে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যদের প্রতিনিধিদল। বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির তিন সদস্য আমাদের সব কথা শুনেছেন। তারা জানিয়েছেন আমাদের বার্তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবে। পরবর্তীতে তাদের সিদ্ধান্ত জানাবে। রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে জামায়াতে ইসলামী একমত পোষণ করেছেন বলেও জানান হাসনাত। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বৈঠকে বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির সাতজন অংশ নেয়। তবে, বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ৯ জনের পরিচয় দেন জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক। তারা হলেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র হুমায়রা ফাতেমা, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক রিফাত রশীদ, জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামন্তা শারমিন, সদস্য সচিব আকতার হোসেন, সদস্য আরিফুল ইসলাম আদিব।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা