Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ৭:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশে ফিরেছেন মির্জা ফখরুল 
Saturday October 26, 2024 , 7:37 am
Print this E-mail this

অস্ট্রেলিয়া থেকে বিএনপি মহাসচিব

দেশে ফিরেছেন মির্জা ফখরুল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়া থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরেছেন। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে গত ৯ অক্টোবর বড় মেয়ে ড. শামারুহ মির্জা ও অন্য স্বজনদের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন মির্জা ফখরুল। যাত্রার আগে তিনি বলেছিলেন, আমার বড় মেয়ে থাকে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। আমার স্ত্রী (রাহাত আরা বেগম) গত দেড় মাস ধরে বড় মেয়ের কাছে আছেন। তাদেরকে একটু সময় দিতে সেখানে যাওয়া। আশা করছি, দ্রুতই দেশে ফিরব। মির্জা ফখরুল দম্পত্তির দুই মেয়ে। বড় মেয়ে ড. শামারুহ মির্জা ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়াতে থাকেন স্বামী ও সন্তান নিয়ে। আর ছোট মেয়ে সাফারুহ মির্জা ঢাকায় একটি ইংরেজি স্কুলে শিক্ষকতা করেন।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা