Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বরগুনায় শ্রেণিকক্ষে শিক্ষিকা ধর্ষণ-এর আসামি, সুমন গ্রেপ্তার 
Saturday August 26, 2017 , 12:41 pm
Print this E-mail this

আসামি সুমন বেতাগী উপজেলার কদমতলা গ্রামের বাসিন্দা মৃত হিরন বিশ্বাসের ছেলে

বরিশালের বরগুনায় শ্রেণিকক্ষে শিক্ষিকা ধর্ষণ-এর আসামি, সুমন গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বরগুনা জেলার বেতাগী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. সুমন বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় শুক্রবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে বরগুনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স এলআইসি শাখার দিক নির্দেশনায় ও লক্ষ্মীপুর জেলা পুলিশের সহায়তায় টানা ৬দিন অভিযান চালিয়ে আসামি সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর আসামির দেয়া তথ্যমতে বেতাগী থেকে বাদীর দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।আসামি সুমন বেতাগী উপজেলার কদমতলা গ্রামের বাসিন্দা মৃত হিরন বিশ্বাসের ছেলে।এ ঘটনায় এ পর্যন্ত ৫ আসামি গ্রেপ্তার হয়েছে।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু