Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপি-জামায়াতের নেতাসহ কর্মীদের ধরপাকড় অব্যাহত 
Friday July 26, 2024 , 6:29 pm
Print this E-mail this

কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার অভিযোগে পুলিশের এ অভিযান

বরিশালে বিএনপি-জামায়াতের নেতাসহ কর্মীদের ধরপাকড় অব্যাহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার অভিযোগে বরিশালে বিএনপি-জামায়াতের নেতাসহ কর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। শুক্রবার (জুলাই ২৬) বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে ছয়জন গ্রেফতার হয়েছেন। এর আগে গত সাত দিনে শতাধিক বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে নাশকতার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক। শুক্রবার গ্রেফতার ব্যক্তিরা হলেন – চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিল্টন মেম্বর, ইদ্রিস আলীর ছেলে কামাল হোসেন, আরিফ, রুবেল ও সাহেব আলী। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, দেশব্যাপী নাশকতাকারীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযানে শুক্রবার বরিশালে ছয়জন গ্রেফতার হয়েছেন। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং