Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মোদীর শপথ : শুক্রবার নয়, শনিবার দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা 
Thursday June 6, 2024 , 6:51 pm
Print this E-mail this

নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয় ভারতীয় জনতা পার্টির (বিজেপির)

মোদীর শপথ : শুক্রবার নয়, শনিবার দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভারতীয় জনতা পার্টির (বিজেপির) শীর্ষ নেতা নরেন্দ্র মোদী। এ অনুষ্ঠানিকতায় তার দাওয়াত পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদী ও তার পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবারের পরিবর্তে শনিবার (৮ জুন) ভারত যাবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শনিবার বেলা ১১টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন। এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল শুক্রবার (৭ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি যাবেন। আগামী ৯ জুন মোদির শপথ নেওয়ার কথা। গতকাল বুধবার (জুন ৫) রাতে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী।ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩ ও ইন্ডিয়া জোট ২৩৪ আসনে জয় পেয়েছে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা