Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ১:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জাস্ট ওয়েট অ্যান্ড সি : সোনিয়া গান্ধী 
Monday June 3, 2024 , 7:10 pm
Print this E-mail this

ভারতের লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপে

জাস্ট ওয়েট অ্যান্ড সি : সোনিয়া গান্ধী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারতের লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপের সম্পূর্ণ বিপরীত ফলাফল হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সুপ্রিমো সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, আমরা খুব আশাবাদী যে, বুথফেরত জরিপে যা দেখিয়েছে, আমাদের চূড়ান্ত ফলাফল তার সম্পূর্ণ বিপরীত হবে। সোমবার তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে তার শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনিয়া। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসনেত্রী বলেন, আমাদেরকে অপেক্ষা করতে হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট তৃতীয়বারের জন্য সরকার গঠন করছে। কংগ্রেসসহ বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আশানুরূপ ফল করবে না। ভারতে লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপের বেশিরভাগেই এমন ইঙ্গিত দিয়েছে। কোনো কোনো জরিপে এ-ও ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, বিজেপি একাই ৩৫০-৩৭৫ আসন পেতে পারে। এনডিএ ‘৪০০ পার’ করে যাবে। কিন্তু সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন কংগ্রেসনেত্রী তথা রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধী। সোমবার তিনি স্পষ্ট জানান, বুথফেরত জরিপের সম্পূর্ণ বিপরীত ফল হবে। শুধু সোনিয়া নন, বুথফেরত জরিপ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন জোট ‘ইন্ডিয়া’র অন্য নেতারাও। বুথফেরত জরিপ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০১৪ সালে আমরা ৩৪টি আসন জিতেছিলাম। সে বারও এক্সিট পোল আমাদের এতগুলো আসন জেতার কথা বলেনি। এবার আমরা তার থেকেও ভালো ফল করব। তাছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এসব বুথফেরত জরিপকে ‘ফেক’ বলে সমালোচনা করেছেন।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা