Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » উন্নয়নের মাধ্যমে বরিশাল সদর উপজেলাকে ঢেলে সাজাতে চাই : এসএম জাকির হোসেন 
Sunday April 7, 2024 , 11:47 pm
Print this E-mail this

কথা দিচ্ছি প্রতিশ্রুতি নয়, বাস্তবে কাজ করে দেখাবো, ইনশাআল্লাহ : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির

উন্নয়নের মাধ্যমে বরিশাল সদর উপজেলাকে ঢেলে সাজাতে চাই : এসএম জাকির হোসেন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন বরিশাল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন বলেছেন, বরিশাল সদর উপজেলায় বিগত দিনগুলোতে উন্নয়ন বঞ্চিত এলাকার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে সকলকে উন্নয়নে অংশিদার করতে চাই। আমি চেয়ারম্যান নির্বচিত হলে উন্নয়নের মাধ্যমে সদর উপজেলাকে ঢেলে সাজাতে চাই। রবিবার সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের শোলনা বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশলবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এসএম জাকির বলেন, আমি এসেছি জনগণের বন্ধু হতে। যাকে আপনারা সবসময় সুখে-দুঃখ উন্নয়নে পাশে পাবেন। আমাকে একটি বারের জন্য সুযোগ দিয়ে দেখুন। কথা দিচ্ছি প্রতিশ্রুতি নয়, বাস্তবে কাজ করে দেখাবো, ইনশাআল্লাহ। দুপুরে সদর উপজেলার সাহেবের হাট বাজারের ব্যবসায়ী জাকির হোসেনের পিতার মৃত্যুতে ছুটে যান চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। এছাড়া শায়েস্তাবাদ ইউনিয়নের চরআইচা গ্রামে স্থানীয়দের উদ্যোগে একটি ইফতার মাহফিলে অংশ নেয় এসএম জাকির হোসেন।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা