Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কোন ষড়যন্ত্র জনগণের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না : এসএম জাকির 
Friday March 8, 2024 , 7:57 pm
Print this E-mail this

যতোই ষড়যন্ত্র আসুক না কেনো নির্বাচন থেকে সরে দাঁড়াবো না, আমি নির্বাচন করবোই ইনশাআল্লাহ

কোন ষড়যন্ত্র জনগণের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না : এসএম জাকির


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কোন ষড়যন্ত্র জনগণের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছন আসন্ন বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। শুক্রবার বিকেলে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সেংহেরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২৪’র উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। এসএম জাকির আরও বলেন, আমি নিজের চেয়ার বড় করতে চেয়ারম্যান প্রার্থী হইনি, আমি সাধারণ মানুষের সেবা করার জন্য প্রার্থী হয়েছি, তাদের জন্য কিছু করতে চাই আমি। তিনি আরও বলেন, আমি নির্বাচনে অংশ নিলেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়, এবার আমি চেয়ারম্যান প্রার্থী হচ্ছি এটা শুনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। যতোই ষড়যন্ত্র আসুক না কেনো আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। আমি নির্বাচন করবোই ইনশাআল্লাহ। এসময় প্রধান অতিথি ছিলেন, সমাজসেবক মামুন খান। উপস্থিত ছিলেন-শায়েস্তাবাদ ইউনিয়নের  চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মামুন হোসেন, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আবুয়াল মাসুদ মামুন, ১৬ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে টুঙ্গিবাড়িয়ার পতাং বাজার ও চন্দ্রমোহন ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন এসএম জাকির হোসেন।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা