Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিল 
Friday January 5, 2024 , 10:16 pm
Print this E-mail this

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হরতাল সফলের লক্ষ্যে

বরিশালে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই দিনের হরতাল সফল করার লক্ষ্যে বরিশালে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।শুক্রবার (জানুয়ারি ৫) রাতে বরিশাল নগরীর হাসপাতাল রোড ও বরিশাল-ঝালকাঠি সড়কে তারা এ মিছিল বের করেন। বরিশাল মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই দিনের হরতাল সফল করার লক্ষ্যে মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে বিক্ষোভ করে। মিছিল থেকে তারা ৭ জানুয়ারি ভোট বর্জন, ভোটগ্রহণে কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারের সব ধরনের ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিলসহ প্রদেয় স্থগিত রাখা, ব্যাংকে লেনদেন বর্জন, মিথ্যা ও রাজনৈতিক মামলার আসামিরা আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা