Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মেননের নির্বাচনী সমন্বয়ক নৌকার প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়া ইউনুস 
Wednesday December 27, 2023 , 12:47 pm
Print this E-mail this

জোটের স্বার্থে বানারীপাড়া-উজিরপুর আসনটি মেননের জন্য ছেড়ে দেয় আওয়ামী লীগ

মেননের নির্বাচনী সমন্বয়ক নৌকার প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়া ইউনুস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১৪ দল মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নির্বাচন সমম্বয়ক হয়েছেন সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস। তিনি আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক।অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র পেয়েছিলেন। জোটের স্বার্থে আসনটি মেননের জন্য ছেড়ে দেয় আওয়ামী লীগ। তাই তালুকদার মো: ইউনুসও নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এসব তথ্য নিশ্চিত করে রাশেদ খান মেননের নির্বাচন পরিচালনা কমিটির (মিডিয়া সেল) সদস্য শামিল শাহরোখ তমাল বলেন, মঙ্গলবার (ডিসেম্বর ২৬) বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল বিভাগীয় জনসভাকে কেন্দ্র করে নানা ব্যস্ততার কারণে অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্ব-শরীরে উপস্থিত থাকতে পারছেন না। মেননের বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে তিনি ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন। সরকার প্রধানের জনসভা শেষ হওয়ার পর ইউনুস নিজে উপস্থিত থেকেই নির্বাচন সমন্বয় করবেন আশা প্রকাশ করেছেন মেনন।




Archives

Image
বরিশাল রুপাতলীতে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম’র শুভ উদ্বোধন
Image
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
Image
বরিশালে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, চলাচল বন্ধ
Image
বরিশাল থেকে যেন কোনো রোগীকে ঢাকায় যেতে না হয় : ড. জিয়াউদ্দিন
Image
বরিশাল মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ