Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ নৌকার বিরুদ্ধে 
Sunday December 24, 2023 , 8:36 pm
Print this E-mail this

আহত আরিফ খান ও নাজমুল হোসেন বরিশাল শেবাচিম কলেজ হাসপাতালে ভর্তি

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ নৌকার বিরুদ্ধে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে মারধর ও নির্বাচনি প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকালে পৌনে ৪টার দিকে নগরীর নিউ সাকুর্লার রোডে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের দুই সমর্থককে মারধর করা হয় বলে রিপন নিজেই অভিযোগ করেছেন। এ ঘটনায় বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমের এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন রিপন। আহত আরিফ খান ও নাজমুল হোসেনকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজমুল হোসেন বলেন, তিনি, আরিফ ও কয়েকজন নারী কর্মীসহ সালাহউদ্দিন রিপনের ট্রাক প্রতীকের সমর্থনে নগরীর ফরেস্টারবাড়ী এলাকায় প্রচার চালাচ্ছিলেন। পথে নিউ সার্কুলার রোডে হার্ট ফাউন্ডেশনের সামনে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে লিয়ন নামের একজন তাদের মারধর করে। এ সময় তাদের সঙ্গে থাকা নারী কর্মীদের কটূক্তি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। আহত কর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীমের কর্মীরা আমার নির্বাচনি প্রচারে বাধা দিয়েছে এবং কর্মীদের মারধর করে আহত করেছে। এছাড়া নগরীর ১৬ নম্বর ও ২১ নম্বর ওয়ার্ডে প্রচার মাইকে বন্ধ করে দিয়েছে। আর নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে; পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ কমিশনারের কাছে মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে। রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে। এদিকে ছাত্রলীগ কর্মী রেজানুর রহমান লিয়ন অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আমি নৌকার নির্বাচনি সভায় রয়েছি। এ বিষয়ে পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, আমি অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দিয়েছি।




Archives

Image
বরিশাল রুপাতলীতে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম’র শুভ উদ্বোধন
Image
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
Image
বরিশালে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, চলাচল বন্ধ
Image
বরিশাল থেকে যেন কোনো রোগীকে ঢাকায় যেতে না হয় : ড. জিয়াউদ্দিন
Image
বরিশাল মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ