Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ২৫, ২০২৬ ৭:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল কোতয়ালী মডেল থানার এস আই হাবিব ফের ক্লোজড 
Wednesday August 1, 2018 , 6:21 pm
Print this E-mail this

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করায় তাকে তাৎক্ষণিক পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে

বরিশাল কোতয়ালী মডেল থানার এস আই হাবিব ফের ক্লোজড


নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীদের গালিগালাজ করায় কোতোয়ালি থানা পুলিশের এসআই মো. হাবিবকে ক্লোজড করা হয়েছে। বুধবার (০১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথা বরিশাল-ঢাকা মহসড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের গালিগালাজ করেন কোতোয়ালি থানা পুলিশের এসআই মো. হাবিব। এ সময় গালিগালাজের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা বরিশাল-ঢাকা মহসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক কোতোয়ালি থানা থেকে এসআই মো. হাবিবকে পুলিশ লাইন্সে ক্লোজড করেন। এরপর অবরোধ প্রত্যাহার করে নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে অমৃত লাল দে মহা বিদ্যালয়, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি), সাবেরা খাতুনসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চৌমাথা বরিশাল-ঢাকা মহসড়কের পাশে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছিল। এ সময় বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. হাবিবসহ কয়েকজন পুলিশ সদস্য শিক্ষার্থীদের মানববন্ধনে বাঁধা দেয়। শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে চলে যাওয়ার কথা বললেও এস আই মো. হাবিব শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেই সঙ্গে শিক্ষার্থীদের নিয়ে বাজে মন্তব্য করেন এসআই হাবিব। এতে ক্ষিপ্ত হয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে এসআই হাবিবের শাস্তি দাবি করে শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে এস আই হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করায় কোতোয়ালি থানা পুলিশের এস আই মো. হাবিবকে তাৎক্ষণিক পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। উল্লেখ্য, বেশ কিছু দিন পূর্বেও এসআই হাবিব ক্লোজড হয়েছিল।




Archives

Image
বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
Image
বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন
Image
বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০
Image
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
Image
পিরোজপুরের কাউখালীতে পুলিশের অভিযান, ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার