Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১২, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত 
Wednesday June 10, 2020 , 7:12 pm
Print this E-mail this

করোনা শনাক্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের বাড়ি লকডাউন করা হয়েছে

বরগুনায় নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় একদিনে নতুন করে সর্বোচ্চ ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন ছাড়া সবাই সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৪ জন। বুধবার (১০ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে বরগুনা সদর উপজেলার ১২ জন এবং বেতাগী উপজেলার একজন। মোট শনাক্তের দিক দিয়ে জেলার মধ্যে বরগুনা সদর উপজেলায় ৪৫ জন, আমতলীতে ১৬ জন, বেতাগী উপজেলায় ৮ জন, বামনায় ১৪ জন, তালতলীতে ৪ জন, পাথরঘাটায় ৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। করোনা প্রতিরোধ কমিটির প্রধান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনা শনাক্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।




Archives

Image
বরিশালে উত্তরণ’র তিন যুগপূর্তি উৎসব ও পুনর্মিলনীর উদ্বোধন
Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার
Image
একদিনে সারা দেশে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ গাড়িতে আগুন!
Image
বরিশালের কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন
Image
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা, সব উপজেলায় চিঠি