Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৪, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় নিখোঁজ এক ছাত্রীর নগ্ন লাশ ডোবা থেকে উদ্ধার! 
Friday November 8, 2019 , 7:19 pm
Print this E-mail this

বরগুনায় নিখোঁজ এক ছাত্রীর নগ্ন লাশ ডোবা থেকে উদ্ধার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার বেতাগী উপজেলায় স্কুলে যাওয়ার পর নিখোঁজ প্রথম শ্রেীর এক শিক্ষার্থীর লাশ নগ্ন অবস্থায় বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। বৃহস্পতিবার সন্ধ্যার পর শিশুটির লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশু শিক্ষার্থীর নাম তামিমা আক্তার (৭)। সে বেতাগী উপজেলার ৪ নং মোকামিয়া ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মো: শহিদুল ইসলাম হাওলাদারের মেয়ে ও স্থানীয় মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হাফেজ উসমান গনি নামে এক ব্যক্তির পরিত্যক্ত পুকুরে তামিমার লাশ ভাসতে দেখা যায়। এ বিষয়ে স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে স্কুলে যায় তামিমা। বিদ্যালয় ছুটি শেষে বিকেল পর্যন্ত বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি ছাড়াও এলাকায় নিখোঁজ সংবাদ জানিয়ে মাইকিং করা হয়। অবশেষে সন্ধ্যার দিকে বাড়ির অদূরে ডোবার পানির মধ্যে দুই প্রতিবেশী দেখতে পেয়ে তাদের পরিবারকে জানায়। স্থানীয় মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাহবুবুল আলম সুজন বলেন, লাশ ও আলামত দেখে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। তাকে হত্যা করে পুকুরে ফেলা হয়েছে। বেতাগী থানার ওসি মো: কামরুজ্জামান জানান, শিশুটিকে নগ্ন অবস্থায় পাওয়া গেছে। লাশের পাশেই পাওয়া গেছে স্কুল ব্যাগ ও পরনের পাজামা। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিবার অভিযোগ করেছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু