Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় ৩১ পাসপোর্টসহ এক দালাল আটক 
Monday October 28, 2019 , 7:34 pm
Print this E-mail this

বরগুনায় ৩১ পাসপোর্টসহ এক দালাল আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় ৩১ পাসপোর্টসহ মো: এনামুল হক মিলন (৩৫) নামে এক দালালকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে টাউন হল এলাকার তার একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়। আটক মিলন জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের আপন মামাতো ভাই। পটুয়াখালীর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর কোম্পানি কমান্ডার মোঃ রইছ উদ্দিন জানান, এনামুল হক মিলন দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসের দালাল হিসেবে কাজ করতো এ অভিযোগে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩১ পাসপোর্টসহ আটক করা হয়। জানা যায়, বরগুনা পাসপোর্ট অফিসের দালাল হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে মিলন। গ্রাম থেকে পাসপোর্ট করতে আসা লোকজনের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে পাসপোর্ট করিয়ে দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে র‌্যাব তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩১ পাসপোর্টসহ আটক করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিকী জানান, মিলনকে ৩১ পাসপোর্টসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!