Current Bangladesh Time
বুধবার জুন ২৪, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা প্রশাসকের সাথে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় 
Monday October 30, 2017 , 5:16 pm
Print this E-mail this

বাংলার ঐতিহ্য,সংস্কৃতির সংবাদ পরিবেশন করার জন্য আহবান জানান তিনি

বরিশাল জেলা প্রশাসকের সাথে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সাথে বরিশাল রিপোর্টার ইউনিটির কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা করেছেন।সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন,তথ্য মানুষের জানার অধিকার এদের সাথে সরকারী পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে কাজ করা হলে এদেশের উন্নয়নের গতিরোধ করা কারো পক্ষে সম্ভব হবে না।এসময় তিনি সংবাদকর্মীদের দেশ ও সমাজের স্বার্থে বেশী করে মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ ও সমাজ বিরোধী সংবাদ প্রচারের পাশাপাশি বাংলার ঐতিহ্য,সংস্কৃতির সংবাদ পরিবেশন করার জন্য তিনি আহবান জানান।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস,সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার,প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন,সাবেক সভাপতি সুশান্ত ঘোষ,বর্তমান সহ-সভাপতি বিধান সরকার এবং মিথুন সাহা।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দপ্তর ও প্রচার সম্পাদক মুসফিক সৌরভ, মাসুক কামাল,সাবেক সম্পাক কামরুল আহসান,প্রতিষ্ঠাতা সদস্য শামীম আহমেদ,সাবেক সভাপতি ও সম্পাদক আলী জসিমসহ রিপোর্টার্স ইউনিটির সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ।জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান,সভাপতি, সম্পাদক ও সহ-সভাপতিসহ সিনিয়র নেতৃবন্দ। পরে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের হাতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের বিষয়ের ওপর কার্যক্রম পরিচালনা করার দলিল-পত্রের ফাইল উপহার হিসাবে তার হাতে তুলে দেয়া হয়।




Archives

Image
বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
Image
বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
Image
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে কঠোর অবস্থানে পুলিশ
Image
ভবনের ছাদ থেকে লাফ, বরিশালে আ’লীগ নেতার মৃত্যু
Image
বরিশালে নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ