Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি 
Wednesday September 23, 2026 , 7:17 pm
Print this E-mail this

বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির স্মারকলিপি

বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল—ঢাকা রুটে সপ্তাহে সাত দিনই নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি’। বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিটি গ্রহণ করে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তা মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সহসভাপতি নাছিম উল আলম ও মেহেদী হাসান শুভ প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৭৯ সালে বরিশাল বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ১৯৯৯ সালে নির্মাণকাজ শেষ হওয়ার পর বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমানের ফ্লাইট চালু হয়। ২০২১ সালের ২৬ মার্চ নতুন উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হলেও পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা কমতে থাকে। এতে বরিশাল ও আশপাশের এলাকার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে ঢাকা—বরিশাল রুটে সপ্তাহে মাত্র তিনটি (বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার) ফ্লাইট চলাচল করছে। এর মধ্যে আগামী ২৫ অক্টোবর থেকে ফ্লাইটের সংখ্যা আরও কমিয়ে দুটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সপ্তাহের সাত দিনই নিয়মিত ফ্লাইট চালুর জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি, বন্ধ থাকা যশোর—বরিশাল—চট্টগ্রাম রুট পুনরায় চালুরও দাবি জানানো হয়। এই রুটটি চালু হলে দক্ষিণাঞ্চলের ব্যবসা—বাণিজ্য, পর্যটন ও প্রশাসনিক কার্যক্রমে গতি আসার পাশাপাশি যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় হবে। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেন, ‘বরিশাল বিভাগের মানুষের দীর্ঘদিনের বিমান যোগাযোগের চাহিদা পূরণে নিয়মিত ফ্লাইট নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এতে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি বিভাগের ব্যবসা—বাণিজ্য ও পর্যটন খাতও ব্যাপকভাবে উপকৃত হবে।’




Archives

Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন
Image
বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি
Image
বরিশালে মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ