Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জিয়াউদ্দিন সিকদারের ছেলে রাফির ছাত্র সংসদে দাপুটে জয় 
Wednesday September 23, 2026 , 8:11 pm
Print this E-mail this

শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকাই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য

জিয়াউদ্দিন সিকদারের ছেলে রাফির ছাত্র সংসদে দাপুটে জয়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ছাত্র সংসদ নির্বাচন’২৬-এ সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ইত্তেসাফ-আর-রাফি (রাফি সিকদার)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে রাফি সিকদার ৫০ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন মাত্র ১ ভোট। ফলে প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৯ ভোট বেশি পেয়ে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন রাফি। রাফি সিকদার বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের ছেলে। নির্বাচনে বিপুল ভোটের এই ব্যবধানকে ঘিরে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও উচ্ছ্বাস দেখা যায়। ফলাফল ঘোষণার পর সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা নবনির্বাচিত ভিপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিজয়ের পর রাফি সিকদার শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের অধিকার ও যৌক্তিক দাবির পক্ষে কাজ করা এবং বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকাই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য।




Archives

Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন
Image
জিয়াউদ্দিন সিকদারের ছেলে রাফির ছাত্র সংসদে দাপুটে জয়
Image
বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি