Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীতে বরগুনা পৌর মেয়রের ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার! 
Saturday August 17, 2019 , 1:39 pm
Print this E-mail this

রাজধানীতে বরগুনা পৌর মেয়রের ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার পৌর মেয়রের ছেলে আবদুল্লাহ্ আল মামুনকে গ্রেপ্তার করেছে পল্টন থানা-পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ্ আল মামুন বরগুনার পৌর মেয়র ও বরগুনা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের ছেলে। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, মহানগর নাট্যমঞ্চের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় সন্দেহ হলে আবদুল্লাহ্ আল মামুনকে তল্লাশি করা হয়। এ সময় তাকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি বরগুনা পুলিশ লাইন এলাকায়। এ বিষয়ে যোগাযোগ করা হলে বরগুনার মেয়র শাহাদত হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে ২০০৫ সাল থেকে মামুনের সঙ্গে তার পরিবারের কোনো সম্পর্ক নেই। পরিবারে অমতে সাবেক এক সাংসদের মেয়েকে বিয়ে করায় তাকে ত্যাজ্যপুত্র করেছেন তিনি।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!