Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ১৩, ২০২৬ ১২:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনার নয়ন বন্ডের সহযোগী সাইমুম গ্রেপ্তার 
Saturday June 29, 2019 , 8:47 pm
Print this E-mail this

বরগুনার নয়ন বন্ডের সহযোগী সাইমুম গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় রিফাত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পটুয়াখালী থেকে কামরুল হাসান সাইমুম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পটুয়াখালী শহরের গালর্স স্কুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইমুম বরগুনা শহরের স্টেডিয়াম এলাকার কাওছার হোসেনের ছেলে। তিনি এলাকায় নয়ন বন্ড বাহিনীর সঙ্গে চলাফেরা করেন বলে স্বীকার করেছেন। সাইমুমকে বর্তমানে পটুয়াখালী সদর থানার হেফাজতে রাখা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাইমুমকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বরগুনা থানায় নেয়ার প্রক্রিয়া চলছে। এর আগে রিফাত হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে রিমাণ্ডে নেয়া হয়েছে। ওই তিনজনের মধ্যে চন্দন ও হাসানের ৭ দিন এবং নাজমুল হাসানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: রাসেল তাদের রিমান্ডে পাঠান।




Archives

Image
বরিশালে উত্তরণ’র তিন যুগপূর্তি উৎসব ও পুনর্মিলনীর উদ্বোধন
Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার
Image
একদিনে সারা দেশে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ গাড়িতে আগুন!
Image
বরিশালের কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন
Image
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা, সব উপজেলায় চিঠি